দেশের ২৪ ঘণ্টায় করোনায় ২০০ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪২ পিএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
দেশের ২৪ ঘণ্টায় করোনায় ২০০ জনের মৃত্যু
দেশের গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৮,৩২৫ জন মারা গেল। এছাড়া ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১১,৫৭৯ জনের দেহে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, গতকাল সোমবার দেয়া পরিসংখ্যানে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল। এদিন মারা গিয়েছিল ২৩১ জন। গত দু'সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই কোভিডে মৃত্যুর সংখ্যা দুইশ বা এর আশেপাশে থাকছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ১১,৫৭৯ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন।
গত একদিনে ৩৯ হাজার ৫১০ টি নমুনা পরীক্ষা করা হয়।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১১১ জন পুরুষ আর ৮৯ জন নারী। এদের মধ্যে বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ঢাকা বিভাগে।
এর পরেই রয়েছে খুলনা বিভাগ। সেখানে ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগেও ৪৯ জন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯,৯৯৭ জন। আর মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৫১ হাজার ৩৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ২৯.৩১ শতাংশ।
দেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট
- এবার হামলা বন্ধের ঘোষণা দিল ইরান
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ




